Dhaka ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দায় দেখা যাবে ঋতাভরীকে

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০৮:২১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • ১১ জন দেখেছেন

সম্প্রতি নিজের বিয়ের গুঞ্জনকে সত্য বলে স্বীকার করে নিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আগামী ডিসেম্বরে ডাক্তারবন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগদান সারবেন বলেও জানিয়েছেন তিনি।

এবার আরেকটি বড় সুখবর দিলেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো তিনি পর্দা ভাগ করে নিচ্ছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে। তবে কোনো সিনেমায় নয়, একটি জুয়েলারি কোম্পানির বিজ্ঞাপনে বিগ-বি’র সহশিল্পী হয়েছেন ঋতাভরী।

বিষয়টি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, কিছু কিছু সকাল এমনও হয়। অমিতাভ বচ্চনের সঙ্গে আমার প্রথম অ্যাড। শিগগিরই আসছে।

জানা গেছে, এরই মধ্যে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে।

টলিউডের সঙ্গে বলিউডেও নিয়মিত কাজ করছেন ঋতাভরী। বিভিন্ন সময় দেশের নামী অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা গেছে তাকে। এবার তিনি সুযোগ পেলেন বলিউড শাহেনশার সঙ্গে কাজ করার।

টলি ইন্ডাস্ট্রির অবেদনময়ী প্রথম সারির অভিনেত্রীদের একজন ঋতাভরী চক্রবর্তী। অসুস্থতার জন্য বেশ কিছুদিন বিরতি দিয়ে ফের কাজে ফিরেছেন তিনি।

চলতি বছরের দুর্গাপূজায় ঋতাভরীর ‘এফআইআর’ মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি সিনেমায় রয়েছে তার হাতে। ‘মায়া মৃগয়া’ নামে আরও একটি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দায় দেখা যাবে ঋতাভরীকে

সংবাদ আপডেট এর সময় : ০৮:২১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১