Dhaka ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ১১:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৭৪ জন দেখেছেন

২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় একযোগে সাধারণ, মাদরাসা ও কারিগরি—মোট ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খাতা পুনঃনিরীক্ষণ করা হয়েছে। প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করার পরই ফল প্রকাশ করা হয়েছে। আবেদনকারীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।

শিক্ষাবোর্ড–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী মোট ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন আসে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সর্বনিম্ন বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন হয়েছে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।

গত ১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের পর ১৭–২৩ অক্টোবর পর্যন্ত প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

এ বছর সারাদেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১.১৭ শতাংশ)।
ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ, আর ছাত্রদের ৫৪.৬০ শতাংশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

সংবাদ আপডেট এর সময় : ১১:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫