Dhaka ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কারবালা মানে অন্যায় ও অসত্যের কাছে মাথানত না করা

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০৭:২২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • ৯ জন দেখেছেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আহলে বায়তে রাসূলের (দ.) বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইয়াজিদের ঠাঁই হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। কারবালা মানে অন্যায় ও অসত্যের কাছে মাথা নত না করা।

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের দ্বিতীয় দিনে সোমবার (১ আগস্ট) আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মাহফিলে মিশরের কারি শায়খ আহমদ আহমদ নায়না বাদে এশা সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আলোচক ছিলেন ভারতের সৈয়দ মুহাম্মদ নুরানী আশরাফ আসরাফি আল জিলানি আস-সিমনানি।

সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কারবালার হৃদয়বিদারক ও মর্মন্তুদ ঘটনাবলির নেপথ্য হাকিকত হচ্ছে অবাঞ্ছিত আপসকামিতাকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়া।

মাহফিলে হজরত আলীর (র.) মর্যাদা নিয়ে আলোচনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি কাযী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, হাসনাইনে করিমাইনের মর্যাদা নিয়ে আলোচনা করেন জামেয়ার প্রভাষক মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রিজভি ও জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতি মুহাম্মদ জালাল উদ্দিন।

অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ আহমদ হোসাইন ইরফানুল হক মাইজভাণ্ডারী, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দীন, মাওলানা শাহ মুহাম্মদ বেলায়েত হোসেন আলকাদেরী, আলী হোসেন সোহাগ, আমীর হোসেন সোহেল, পেয়ার মুহাম্মদ, শাহজাদ ইবনে দিদার, আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী, মুহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী, কাউন্সিলর মুহাম্মদ হাসান মাহমুদ হাসনী, তাসকির আহমদ, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

কারবালা মানে অন্যায় ও অসত্যের কাছে মাথানত না করা

সংবাদ আপডেট এর সময় : ০৭:২২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২