Dhaka ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ১২:১৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ১২ জন দেখেছেন

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতেই ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে রাষ্ট্রপতির কার্যালয় সূত্র ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় ওয়ানডে সিরিজের মতো টেস্টেও বাংলাদেশ দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে বলে অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো ফরম্যাটে একটিও জয় ছিলো না বাংলাদেশের। সেখানে শুধু ম্যাচ জয়ই নয়, সিরিজ জয় রীতিমত অবিশ্বাস্য একটি ব্যাপার। বাংলাদেশের ক্রিকেট উন্নতির দুর্দান্ত একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এই সিরিজ জয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Hayder Rubel

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

সংবাদ আপডেট এর সময় : ১২:১৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২