Dhaka ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় বিজ্ঞানীসহ নিহত ৩

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০৮:১৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ১১ জন দেখেছেন

গাজীপুরে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. শহীদুল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে গাজীপুর মহানগরের ভাগলবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময়ে ঢাকা থেকে টাঙ্গাইলগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। নিহত বিজ্ঞানী ড. আরিফুর রহমানের (৪৫) গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার অরুন খোলা এলাকায়।

গাজীপুরের শ্রীপুরের বরমী কাশিজুলি এলাকায় সোমবার সকাল ৬টার রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মারা গেছেন। নিহত আম্বিয়া (৫১), শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হিলুপাড়া গ্রামের মোতালেব এর স্ত্রী।

শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলি এলাকায় মেয়ের জামাই বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনায় পতিত হন। টঙ্গী জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানান, টঙ্গীর বনমালা এলাকায় রোববার সকালে রেল লাইন অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের ইঞ্জিনের সঙ্গে এক নারী (৪৫) ধাক্কা খেয়ে মাথায় গুরুতর জখম হন এবং ঘটনাস্থলে মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Hayder Rubel

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

ট্রেনের ধাক্কায় বিজ্ঞানীসহ নিহত ৩

সংবাদ আপডেট এর সময় : ০৮:১৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২