Dhaka ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে মাসব্যাপী আটকে রেখে শ্লীলতাহানি, যুবক গ্রেফতার

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩৩ জন দেখেছেন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে এক মাস আটকে রেখে শ্লীলতাহানির অভিযোগে এজাহারনামীয় পলাতক আসামি লিটন মিয়া (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই থানার উত্তর দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লিটন মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নলুয়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।

র‌্যাব মামলা সূত্রে জানায়, ভিকটিম স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে লিটন মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিলে ছাত্রীটি রাজি না হওয়ায় সে ক্ষুব্ধ হয়ে প্রায়ই মদ্যপ অবস্থায় উত্যক্ত করত। মান-সম্মানের ভয়ে ভিকটিমের পরিবার মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

গত ১৫ জুলাই রাত ৮টার দিকে ভিকটিম নিজ বাড়ির পাশের নলুয়া মরা নদীর ঘাটে অজু করতে গেলে লিটন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থেকে তাকে জোরপূর্বক নৌকায় তুলে নিয়ে যায়।

দীর্ঘ এক মাস পর ১৮ আগস্ট ভিকটিমের বাবা জানতে পারেন যে, লিটন মিয়া মেয়েটিকে নিজের বাড়িতে আটকে রেখে নির্যাতন করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রীটিকে আহত অবস্থায় উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, লিটন তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার শ্লীলতাহানি করেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকে লিটন পলাতক ছিল। অবশেষে র‌্যাব-৯ (সিপিসি-৩, সুনামগঞ্জ) এবং র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ অভিযানে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লিটন মিয়াকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নারী ও শিশু নির্যাতনসহ সমাজবিরোধী অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে মাসব্যাপী আটকে রেখে শ্লীলতাহানি, যুবক গ্রেফতার

সংবাদ আপডেট এর সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫