Dhaka ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেট কারে গাঁজা পাচার, মাধবপুরে কারবারি ধরা

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৩৮ জন দেখেছেন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রাইভেট কারে করে গাঁজা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মো. এমরান মিয়া (৪৪)। তিনি রাজনগর গ্রামের মৃত কোয়াত আলীর ছেলে।

পুলিশ জানায়, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আল মামুনের নেতৃত্বে রাজনগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল এবং ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা বলেন, “আটক আসামি এমরান মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

প্রাইভেট কারে গাঁজা পাচার, মাধবপুরে কারবারি ধরা

সংবাদ আপডেট এর সময় : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫