Dhaka ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ১১:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১০৬ জন দেখেছেন

লিড নিউজ

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা ইস্যু কার্যক্রম সীমিত করেছে বাংলাদেশ। দেশটির একাধিক শহরে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস ও সহকারী হাই কমিশনার অফিসে এই সীমাবদ্ধতা কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে BBC

কোথায় কোথায় ভিসা সীমিত

প্রতিবেদনে বলা হয়, ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলোতে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলায় সহকারী হাই কমিশনার অফিস থেকে ভিসা ইস্যু কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

বর্তমানে কেবল গুয়াহাটির সহকারী হাই কমিশনার অফিস থেকেই সীমিত পরিসরে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া হচ্ছে।

আনুষ্ঠানিক ঘোষণা নেই

বাংলাদেশের উপদূতাবাস সূত্র জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে বুধবার থেকে পর্যটক ভিসা দেওয়া যে ‘সীমিত’ করা হয়েছে, তা সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা আরও জানান, পর্যটক ভিসা সীমিত হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম চালু রয়েছে

পটভূমি

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এর জেরে সাময়িকভাবে ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

পরবর্তীতে ভিসা সেন্টারগুলো পুনরায় চালু হলেও ভারত কর্তৃপক্ষ জানায়, মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা আপাতত ইস্যু করা হবে না। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

সংবাদ আপডেট এর সময় : ১১:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬