Dhaka ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আবার বসতে চাই—জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ১০:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১২৩ জন দেখেছেন

নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আবারও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশের স্বার্থে আমরা মিলে মিশে একসঙ্গে কাজ করতে চাই।’

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জামায়াত আমির সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন,
‘খালেদা জিয়া জাতির জন্য যে অবদান রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি তার প্রাপ্য সম্মান পেয়েছেন। মানুষের চোখের পানিতে বিদায় পাওয়া সবার কপালে জোটে না। এই বিষয়টি আমাদেরও অনুপ্রাণিত করে।’

তিনি বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সংস্কারের জন্য গণভোট এবং সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন—একই দিনে এই দুটি প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুন্দর ও গ্রহণযোগ্য হয়।

জামায়াত আমির আরও বলেন,
‘অতীতেও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ একসঙ্গে কাজ করব। পাঁচ বছরের জন্য জাতির স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার বিষয়েও আমরা আলোচনা করেছি।’

তিনি জানান, এ বিষয়ে তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারাও একই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

ডা. শফিকুর রহমান বলেন,
‘নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আমরা আবার বসতে চাই। খোলা মনে কথা বলবো, জাতির স্বার্থে সিদ্ধান্ত নেবো। ম্যাডাম খালেদা জিয়া যে ঐক্যের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন, সেই জায়গা থেকে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি।’

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং মোবারক হোসাইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আবার বসতে চাই—জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সংবাদ আপডেট এর সময় : ১০:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬