Dhaka ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০৭:১৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১১০ জন দেখেছেন

নিউজ সিলেট ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আজ বুধবার সকাল ফজরের নামাজের ঠিক পরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেগম খালেদা জিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক এডমিন পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক অনন্য নাম। তিনি দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন এবং বহু সংকটকালেও রাজনীতিতে দৃঢ় অবস্থান ধরে রাখেন। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।
তার ইন্তেকালের খবরে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গন ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক মহলসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করছেন বলে জানা গেছে।
নিউজ সিলেট পরিবার মহান আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই

সংবাদ আপডেট এর সময় : ০৭:১৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫