Dhaka ১০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ উদ্ধার

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০৭:১৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭ জন দেখেছেন

সিলেট মহানগরের পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার দিবাগত (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।আত্মহত্যাকারী যুবকের নাম আদিল আহমদ (২৯)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে।আদিল পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।
পুলিশ জানায়, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে জালালাবাদ থানাপুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার। আদিল তার শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মাদকাসক্তের পাশাপাশি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গনমাধ্যম-কে বলেন- ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি আত্মহত্যাই। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ উদ্ধার

সংবাদ আপডেট এর সময় : ০৭:১৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩