Dhaka ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে অগ্নিসংযোগ

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ১১:২৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৭৩ জন দেখেছেন

সিলেটে একটি সরকারি অ্যাম্বুলেন্স ও একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায় এবং বাসটিও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

হাসপাতালের পার্কিংয়ে অ্যাম্বুলেন্সে আগুন

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে—দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা সরকারি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। অগ্নিকাণ্ডে সচল অবস্থায় থাকা অ্যাম্বুলেন্সটি পুড়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা জুনাইদ বলেন, রাত ৩টা ১৫ মিনিটে অ্যাম্বুলেন্সে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমারগাঁও বাসস্ট্যান্ডে পরিত্যক্ত বাসে আগুন

হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনার কিছুক্ষণের মধ্যেই রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া জানান, কুমারগাঁওয়ে আগুনে পুড়ে যাওয়া বাসটি পরিত্যক্ত ছিল। ফায়ার সার্ভিস সদস্যরা বাসের গেটের তালা খুলে ভেতরে ঢুকে আগুন নেভান।

পুলিশের অনুসন্ধান চলছে

উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্তের কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

সিলেটে সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে অগ্নিসংযোগ

সংবাদ আপডেট এর সময় : ১১:২৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫