Dhaka ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর ওপর অভিমানে ৩ সন্তানসহ বিষপান, সন্তানদের মৃত্যু

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০৯:৪৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৯ জন দেখেছেন

সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর ওপর অভিমান করে দুই ছেলে ও এক মেয়েসহ যমুনা খাতুন নামের এক নারী বিষপান করেছেন। বিষক্রিয়ায় তার তিন সন্তান নিহত হয়েছেন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষপানে মারা যাওয়া তিন সন্তানের নাম সাকিবা বেগম (১৫), তামবির হোসেন (১৩) ও সাহেদ মিয়া (৫)।

যমুনা খাতুন ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। স্বামীর সাথে অভিমান করে তিনি সন্তানদের নিয়ে বিষপান করেন। রবিবার সকাল ১০টায় ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস। তিনি বলেন, মা বেঁচে আছে এখনও। কিন্তু তিন সন্তান মারা গেছে। তাদের পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

স্বামীর ওপর অভিমানে ৩ সন্তানসহ বিষপান, সন্তানদের মৃত্যু

সংবাদ আপডেট এর সময় : ০৯:৪৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩