Dhaka ১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে পুলিশের বিরুদ্ধে নারীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০২:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক নারীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার গাজীপুর গ্রামে আদালতের নির্দেশে উদ্ধার কার্যক্রমে গেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই মিজানুর রহমান নেতৃত্বাধীন পুলিশের একটি দল আদালতের নির্দেশে একটি জমি উদ্ধার করতে যায়। এসময় বাড়ির লোকজন বাধা দিলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

ঘটনার একপর্যায়ে স্থানীয় নারী সোনিয়া আক্তার মোবাইলে ভিডিও ধারণের চেষ্টা করলে এসআই মিজান তার কানে থাপ্পড় দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় উপস্থিত আরও কয়েকজন পুলিশ সদস্য তাকে প্রতিহত করেন। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ অনুমতি ছাড়া ভিডিও ধারণকে প্রশ্নবিদ্ধ করছেন, আবার কেউ পুলিশ কর্মকর্তার আচরণকে অপেশাদার ও অমানবিক বলে মন্তব্য করেছেন।

অভিযুক্ত এসআই মিজানুর রহমান দাবি করেছেন, ঘটনাস্থলে পুলিশের ওপর হামলা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ভুক্তভোগী সোনিয়া আক্তার অভিযোগ করেছেন, তাকে শুধু থাপ্পড় দেওয়া হয়নি, বরং শারীরিকভাবে আহতও করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “পুলিশের ওপর হামলার বিষয়টি সত্য, তবে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

হবিগঞ্জে পুলিশের বিরুদ্ধে নারীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

সংবাদ আপডেট এর সময় : ০২:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫