আজ বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ

  • আপডেট টাইম : মার্চ ২৬, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ মার্চ) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাল ও গবাদি পশুসহ বেশ কিছু অবৈধ পণ্য আটক করে।

বিজিবির তথ্যমতে, শ্রীপুর, পান্তুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল বিওপি এলাকাগুলোতে একাধিক অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। আটককৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৬৮ লক্ষ ৩২ হাজার ৪০০ টাকা।

এ প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার অংশ হিসেবে এসব অবৈধ পণ্য আটক করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বিজিবি জানিয়েছে, চোরাচালান রোধে ভবিষ্যতেও একই ধরনের অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...