আজ বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গাপূজার ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

  • আপডেট টাইম : অক্টোবর ১, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটিতে ঘরমুখো মানুষের চাপ বেড়ে গেছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায়। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন চলছে থেমে থেমে ধীরগতিতে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি গাড়ি সড়কে ওঠায় যানজট তৈরি হয়েছে।

যাত্রীদের দুর্ভোগ বেড়েছে এ কারণে। সিলেটগামী তানিয়া আক্তার জানান, “প্রতি বছর ঈদ ও পূজোয় গ্রামের বাড়ি যাই। কিন্তু এ বছর যানজট এত বেশি যে কখন পৌঁছাব তা বোঝার উপায় নেই।”

ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার এলাকায় যানবাহনের গতি সবচেয়ে বেশি ধীর হয়ে পড়েছে। বাসযাত্রী সোহেল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাধারণত ছয়-সাত ঘণ্টায় সিলেট যাওয়া যায়। আজ সকাল থেকে রওনা দিয়েছি, কিন্তু নরসিংদীই পার হতে পারিনি।”

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ট্রাকচালক আমিনুল ইসলাম। তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকছে, এতে জ্বালানির খরচও বেড়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ছুটির বাড়তি চাপের পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে মহাসড়কে স্বাভাবিক গতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...