আজ বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদাবাজি ঠেকাতে গিয়ে এএসপির রক্তাক্ত পরিণতি

  • আপডেট টাইম : অক্টোবর ৫, ২০২৫ ১:৪৩ পূর্বাহ্ণ

নরসিংদীতে দুর্বৃত্তদের হামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) আহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত এলাকায় চাঁদাবাজি করছিল। খবর পেয়ে সেখানে অভিযানে যান নরসিংদী সদর সার্কেলের এএসপি। এ সময় দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো তাদের ওপর হামলা চালায়। হামলায় এএসপি গুরুতর আহত হন।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মূলত একজন আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো হয়। আহত এএসপিকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...