আজ বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে বুধবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  • আপডেট টাইম : নভেম্বর ৪, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ

আগামী বুধবার (৫ নভেম্বর) সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারে জরুরি রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২, সিলেটের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইনটিকে সচল বলেই বিবেচনা করতে অনুরোধ জানানো হয়েছে, যাতে কেউ অসাবধানতাবশত কোনো দুর্ঘটনার শিকার না হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এবং উন্নত সেবা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...