আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজও ঢাকা বায়ুদূষণের তালিকায় শীর্ষ দশে

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৪:৩২ পূর্বাহ্ণ

ফের বায়ুদূষণের শীর্ষ দশের তালিকায় নাম এসেছে ঢাকার। বুধবার রাজধানী ঢাকার অবস্থান ৭ নম্বরে রয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর ১৯৩ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির স্কোর ১৬৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের আরও একটি শহর লাহোর।

তালিকায় ষষ্ঠ নম্বরে রয়েছে ভারতের দিল্লি। রাজধানী ঢাকা রয়েছে ৭ নম্বরে এবং স্কোর ১৩২ অর্থাৎ ঢাকার বায়ু আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য ঢাকার বায়ু ক্ষতিকর।

প্রসঙ্গত, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...